সোনারগাঁয়ে সন্তনদের বিরুদ্ধে আপন বাবাকে পেটানোর অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে সন্তনদের বিরুদ্ধে আপন বাবাকে পেটানোর অভিযোগ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে সন্তনদের বিরুদ্ধে আপন বাবাকে পেটানোর অভিযোগ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজের বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে আপন ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে মারধর করেছে তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

জানা যায়, আহত আব্দুর রহিমের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার পর ক্ষান্ত হয় ছেলে-মেয়েরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

তবে এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৪   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ