প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা: সিইসি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা: সিইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে জানিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটের আওতায় আনতে সার্বিক দিক নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। সবার দাবিও এটা আমাদের কাছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা সব কিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

তবে এ এম এম নাসির উদ্দিন বলেন,

ইসি যেই ব্যবস্থাই নিক না কেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ সৃষ্টি হবে না। তাই সব অংশীজনদের সহযোগিতায় আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ সৃষ্টি করতে চায় ইসি, সেটা স্বল্প পরিসরে হলেও।

‘রাজনৈতিক নেতৃবৃন্দ সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না। মানুষের আস্থা যেন থাকে, কম খরচে যেন বাস্তবায়ন করতে পারি, সেই পদ্ধতিতে বেছে নিতে হবে। পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়া চালু করতে চাই’, যোগ করেন সিইসি।

আর নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীদের ভোটের জন্য হাইব্রিড পদ্ধতিতে যেতে হবে, অর্থাৎ একাধিক পদ্ধতিতে যেতে হবে।’

বাংলাদেশ সময়: ১১:১৪:১৬   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
সংসদে বিরোধী দল ‘ভাইব’ তৈরির চেষ্টা করছে : চিফ হুইপ
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
ঢাকায় তিন বস্তি এলাকার পুনর্বাসনে সহায়তা করবে চীন : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ