নাটোরে ১৮ বছরে না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ১৮ বছরে না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু
শুক্রবার, ২ মে ২০২৫



নাটোরে ১৮ বছরে না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতে সারা দেশের মানুষ তাদের প্রকৃত চিকিৎসা সেবা পায়নি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফায় স্বাস্থ্য সেবার কথা বলেছেন। বিএনপি ক্ষমতায় গেলে আমরা চাই, দেশে চিকিৎসার অভাবে যাতে কেউ মৃত্যুবরণ না করে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করব। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে জয়লাভ করাবেন, ইনশাল্লাহ।

শুক্রবার (২ মে) দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ডা. নাসির উদ্দিন তালুকদারের স্মরণে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানের শুভ উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৮ বছর যারা ক্ষমতায় ছিল, লুটপাট শোষণ করে গিয়েছে, দিনের ভোট রাতে করে এমপি পরিচয় দিয়েছে তারা নাটোরের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে নাটোরে ১৮ বছরের না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব।

দুলু বলেন, বাংলাদেশের মানুষের আস্থার দল বিএনপি। বিগত ১৮ বছর বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এখনো টিকে রয়েছে দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, কৃষক দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান, নাটোর সদর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গামা স্মৃতি সংঘের সদস্য রাফিউল ইসলাম, হয়বত পুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনর বডির সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১৮   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ