৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড
শনিবার, ৩ মে ২০২৫



৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দুই দালালকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫), ও ফতুল্লা মডেল থানার গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২)।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল এলাকায় দালাল ও অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও দুই ব্যক্তি সরকারি আদেশ অমান্য করে সেখানে দালালির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা করে মোবাইল কোর্ট ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জনসাধারণকে প্রতারণা থেকে রক্ষা করতে এবং হাসপাতাল ব্যবস্থাপনাকে স্বচ্ছ রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২২   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা আমিনুলের
সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না ইরান, শান্তি ‘নাগালের মধ্যে’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত বেড়ে ২০
বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র মরদেহ
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বার্সেলোনার হয়ে শততম ম্যাচ জয়ে রাঙাতে চান কোচ হ্যান্সি ফ্লিক
পিএসজি তারকাকে পেতে রিয়াল-সিটি-লিভারপুলের ত্রিমুখী লড়াই
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : নৌপরিবহন মন্ত্রী
ডায়াবেটিস সচেতনতা দিবস আজ
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ