রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
রবিবার, ৪ মে ২০২৫



রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন।

আজ রোববার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি কি করতে পারি- তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কয়েকটি এরিয়াতে… তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য… বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।’

বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বিস্তর আগ্রহ রয়েছে। কত তাড়াতাড়ি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন।’

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে আমির খসরু বলেন, রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কি ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কিভাবে সহযোগিতা হতে পারে- তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

বাংলাদেশ সময়: ১৬:২৪:২২   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ