সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
সোমবার, ৫ মে ২০২৫



সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার(৫ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান ফিতা কেটে উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ সামছুল হক, উপজেলা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিসুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব আলামিন শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নিপ্পন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এম এইচ আনিসুজ্জামান খোকনসহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম বলেন ,চলতি মৌসুমে উপজেলায় সরকারি ভাবে ১২৫২ মে.টন ধান ও ১৮৬৩ মে.টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তিবদ্ধ চালকল মালিকরা সরকার নির্ধারিত প্রতি কেজি ৪৯ টাকা মূল্যে চাল ও কৃষকেরা ৩৬ টাকা কেজি মূল্যে ধান দিবেন।

তিনি আরো বলেন, গত অর্থবছরের ধান ও চালের লক্ষ্য মাত্রা অর্জিত হয়নি। সরকারি নির্ধারিত দামের চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় এ লক্ষ্য মাত্রা পুরন করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩২:১৬   ৪২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ