মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২
মঙ্গলবার, ৬ মে ২০২৫



মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ২

গাজীপুর সদর উপজেলায় অভিনব কৌশলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

সোমবার (৫ মে) দুপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগদা আমতলি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন: নওগাঁ জেলার মান্দা থানার তুলসিরামপুর গ্রামের এছের আলীর ছেলে মিলন (৩৪) এবং একই থানার চক উলী গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোস্তাক আহমেদ (২৩)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা একটি মাইক্রোবাসে অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার কেটে ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, গাঁজাগুলো বিশেষ কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পরিবহন করা হচ্ছিল। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১১:০৮:২৪   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: কৃষিমন্ত্রী
কাজে গাফিলতি পেলে ‘ছাঁটাই’-এর হুঁশিয়ারি প্রশাসক সাখাওয়াতের
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
অর্থনীতিকে বেগবান করতে সরকার ‘কৃষি ঋণ’ মওকুফ করেছে : তথ্যমন্ত্রী
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : এমপি মিলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ