‘চীনের উপহারের হাসপাতাল রংপুর অঞ্চলেই হবে, তবে জেলা চূড়ান্ত হয়নি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘চীনের উপহারের হাসপাতাল রংপুর অঞ্চলেই হবে, তবে জেলা চূড়ান্ত হয়নি’
বুধবার, ৭ মে ২০২৫



‘চীনের উপহারের হাসপাতাল রংপুর অঞ্চলেই হবে, তবে জেলা চূড়ান্ত হয়নি’

চীন সরকারের উপহার হিসেবে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি রংপুর অঞ্চলেই হবে। তবে কোন জেলায় হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান।

আজ বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।

এ সময় রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বৃদ্ধি এবং অচল যন্ত্রপাতি দ্রুত সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান। পরিদর্শনকালে নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্সরে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫০   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিসান নিখোঁজ নন, আত্মগোপনে ছিলেন, তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
শত কোটির পথে ‘মাইকেল’
নারীদের জন্য ২টি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জ্বালানি রূপান্তরে রুফটপ সোলার ও কমিউনিটি এনার্জি সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
মরক্কোর ধাক্কা সামলে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র!
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম
কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ