৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: গণশিক্ষা উপদেষ্টা
শনিবার, ১০ মে ২০২৫



৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: গণশিক্ষা উপদেষ্টা

দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১০ মে) সকালে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাল্টিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষকদের নামে যেনতেনভাবে মামলা দেয়ায় স্কুল পরিচালনায় বিঘ্ন ঘটছে৷

তিনি আরও বলেন, বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। অনেকেই জিপিএ ফাইভ পায় কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাসই করতে পারছে না।

এ সময় শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। তাদের যথাযথ মর্যাদা দিতে যা যা করণীয় তা বর্তমান সরকার করে যাচ্ছে।

শিক্ষায় বৈষম্য নিরসনের সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, সরকারের দায়িত্ব আজকের শিশু কিশোরদের প্রতিভার উন্মেষ ঘটিয়ে আগামীর জন্য প্রস্তুত করা, যা আমরা করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:২৩   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় মাদকবিরোধী সচেতনতায় প্রীতি ফুটবল ম্যাচে আমজনতা একাদশের জয়
নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ