শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল

বন্ধ শ্রমবাজার নিয়ে বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

এ সময় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

উপদেষ্টা মালয়েশিয়া বিমানবন্দরে অবতরণ করলে প্রবাসীদের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ ছাড়াও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের পক্ষ থেকে আসিফ নজরুলের হাতে সরাসরি স্মারকলিপি প্রদান করেন মোকাম্মেল হোসেনসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

বিমানবন্দরে স্থানীয় সাংবাদিকরা মালয়েশিয়া সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে, অনেকে অনিয়মিত হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্স যোদ্ধা, তারা অনেকে অনেক কষ্টে আছেন, যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।

সিন্ডিকেট প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। আসিফ নজরুল বলেন, ‘আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক।’

সফরসূচি অনুযায়ী, বুধবার (১৪ মে) তিনি বাংলাদেশি কর্মীরা কাজ করছেন—এমন একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টা আসিফ নজরুল।

১৫ মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে কর্মী যাওয়া বন্ধ মালয়েশিয়ায়। গত বছরের ৩১ মের পর থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। এরপর কর্মী যাওয়ার বিষয়ে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আর হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩৬   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, বিএনপি কর্মী আহত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ