এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

প্রথম পাতা » খেলাধুলা » এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

এবিজি ইউনিভার্সিটি কাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। শনিবার গ্রুপ ‘বি’র ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল এআইইউবি।

শনিবার (৩১ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনার এবিজি স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এআইইউবি। ম্যাচের ১২ মিনিটে আক্কাসের গোলে এগিয়ে যায় তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে মঈনের গোলে ব্যবধান দ্বিগুণ করে এআইইউবি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আক্রমণের ধার অব্যাহত রাখে এআইইউবি। ম্যাচের ৩০ মিনিটে নিজেদের ডি-বক্সে ইউল্যাবের এক ডিফেন্ডারের হ্যান্ডবলে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন আক্কাস আলী।

এর পাঁচ মিনিট পর, ৩৫ মিনিটে রাশেদুলের গোলে ব্যবধান ৪-০ করে এআইইউবি। বাকি সময়ে আরও কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এআইইউবি।

উল্লেখ্য, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৪   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ