টিসিবি ডিলারদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিসিবি ডিলারদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



টিসিবি ডিলারদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টিসিবির ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি বলেন, “একটা পণ্য নিতে চাইলে একটা করেই নিবেন। আমরা দিতে বাধ্য। কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন, আমরা কোম্পানির সাথে কথা বলব। তবে কিছু পণ্যের পরিমাণ কম থাকতে পারে।”

তিনি আরও বলেন, “ট্রাক সেল ন্যায্য মূল্য বলে দাবি করছি। বাজারে সরবরাহ বাড়ানো আমাদের লক্ষ্য। সাধারণ ভোক্তাদের ভর্তুকি মূল্যে বিক্রি নয়, এটা একটি সেবামূলক কার্যক্রম।”

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডিলারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা টিসিবির লাইসেন্স নিয়েছেন, জনগণকে সেবা প্রদান করবেন। কম বা বেশি পণ্য সরবরাহের অভিযোগ যেন না আসে। তা নিশ্চিত করতে হবে।”

মতবিনিময় সভায় ডিলাররা পণ্য সরবরাহে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তুলে ধরেন। তারা জানান, পাম তেল ১২৫ টাকায় দেওয়ার কথা থাকলেও ১৫০ টাকা দামে কিনতে হচ্ছে। এছাড়া ডালের মান নিয়েও অভিযোগ করেন তারা।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৮   ২৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাঝারদিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চান: ফারুক মাতুব্বর
জামালপুরে ১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সরিষাবাড়ীতে অটোভ্যান চুরির সময় হাতেনাতে আটক, পুলিশের সোপর্দ
বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলফাডাঙ্গার দম্পতি গ্রেপ্তার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করতে হবে : সংস্কৃতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ