গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ
রবিবার, ২৫ মে ২০২৫



গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ

কোরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম গত বছরের চেয়ে এবার ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর ঢাকার বাইরের চামড়ার দাম ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। একই সাথে খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতিপিস ১৩৫০ টাকার নিচে কেনা হবে না এবং ঢাকার বাইরের চামড়া ১১৫০ টাকার নিচে কেনা হবে না।

গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫৪   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ