তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মিছিল-সমাবেশ

উত্তরাঞ্চলে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন ও নদীর পানির হিস্যা নিশ্চিতের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশনের আয়োজনে মূল ফটের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরবর্তীতে মশাল মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ক্যাম্পাসের সামনে শেষ হয়।

সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, উত্তরবঙ্গকে আলাদা করে দেখার কিছু নেই। তিস্তা দেশের সকলের জন্য প্রয়োজন। উত্তরবঙ্গের কৃষকের ফসল সারা দেশের মানুষ ভোগ করে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানির সুষ্ঠু বন্টন সরকারকে নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী কামাল আহমেদ আনোয়ার বলেন, চীনের দুঃখ হোয়াংহো, আর বাংলাদেশের তিস্তা। উত্তরবঙ্গের মানুষের বৈষম্য দেখলে চোখে কান্না আসে। এর অবসান হওয়া উচিত।

তিনি আরও বলেন, যদি নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন না হয়, তাহলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে পুরো ঢাকায় মশাল মিছিল করব।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষ কষ্ট পাবে আমরা তা মেনে নেব না। উত্তরবঙ্গের আড়াই কোটি মানুষ পানি পায় না, ব্যাপারটা শুধু এমন নয়। তিস্তা সংকটে সারা বাংলাদেশের মানুষই পানি পায় না। সরকারের মাধ্যমে ভারতের কাছে অনুরোধ, সাধারণ মানুষকে হত্যা করবেন না।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাশিদ আলমসহ ঢাকা কলেজে উত্তবঙ্গের জেলাগুলোর সভাপতি এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩৯   ৭৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজের অনুভূতি নিজের কাছেই রাখুন,যত্ন নিন নিজের
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির
সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ