জায়গা ও খাবারের সংকটে হাতি-মানুষের দ্বন্দ্ব তৈরি হচ্ছে : রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জায়গা ও খাবারের সংকটে হাতি-মানুষের দ্বন্দ্ব তৈরি হচ্ছে : রিজওয়ানা হাসান
সোমবার, ২৬ মে ২০২৫



জায়গা ও খাবারের সংকটে হাতি-মানুষের দ্বন্দ্ব তৈরি হচ্ছে : রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গারো পাহাড়ে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন করে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে। বিশ্বের বহু জায়গায় হাতি ও মানুষের সহাবস্থান রয়েছে, কিন্তু আমাদের দেশে জায়গা ও খাবারের সংকট থাকায় এই দ্বন্দ্ব তৈরি হচ্ছে।

সোমবার (২৬ মে) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকায় প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আমি দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহে ১২টি হাতি মারা গেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। সমস্যাটি বহুদিন ধরে অবহেলিত ছিল, এখন তা চরমে পৌঁছেছে। এর সমাধান হচ্ছে হাতি-মানুষের সহাবস্থান নিশ্চিত করা।

তিনি আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই সমস্যা সমাধানের দায়িত্বও আমাদেরই নিতে হবে। আমরা যাচাই করব কতটুকু জায়গা হাতির জন্য উপযোগী এবং কী করলে তারা লোকালয়ে আসবে না।

রিজওয়ানা হাসান বলেন, হাতি মরবে তা যেমন কাম্য নয়, তেমনি মানুষও মারা যাবে এটাও আমরা চাই না।

এ সময় তার সঙ্গে ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল কবীর, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মো. মহমুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৪৭   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ব্যাটারী বোঝাই ট্রাকের রেলিঙের ধাক্কা আহত-৩
কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার
জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে ইয়াবাসহ দুই নারী আটক
সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ