আদালত অবমাননা: হাসিনাসহ দুজনের বিরুদ্ধে শুনানি পেছাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালত অবমাননা: হাসিনাসহ দুজনের বিরুদ্ধে শুনানি পেছাল
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



আদালত অবমাননা: হাসিনাসহ দুজনের বিরুদ্ধে শুনানি পেছাল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি পিছিয়ে ১৯ জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩ জুন) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও হাজির হননি শেখ হাসিনা।

তাজুল ইসলাম জানান, এখন আইন অনুযায়ী এই দুজনের শাস্তি দিতে পারবে ট্রাব্যুনাল। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে এক বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে।

‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

এদিকে, গত ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৪:১৫:২৫   ২৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ