‘গুজবে কান দেবেন না, এটাই আমার প্রথম বিয়ে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘গুজবে কান দেবেন না, এটাই আমার প্রথম বিয়ে’
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



‘গুজবে কান দেবেন না, এটাই আমার প্রথম বিয়ে’

ভারতের বৃন্দাবনে কণ্ঠীবদল করে বিয়ের খবরে নেটিজেনদের মাঝে আলোচনায় আসেনে জনপ্রিয় টেলি অভিনেত্রী বিনীতা চ্যাটার্জি। তিসি ‘মেম বউ’ নামেই দর্শকদের মাঝে পরিচিত। তবে এই খবরের পরপরই রটে যায়, এটি নাকি তার তৃতীয় বিয়ে। যার জেরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার কটাক্ষের শিকার হতে হয়।

এবার এই ধোঁয়াশা দূর করতে বিনীতা জানিয়েছেন, ‘আলাদা ব্যক্তির সঙ্গে নয়, একই পাত্রের সঙ্গে দু’বার গাঁটছড়া বেঁধেছি।’ তৃতীয় বিয়ের গুজব প্রসঙ্গে বিনীতা বলেন, ‘চলতি বছরের নভেম্বর মাসে বিড়লা মন্দিরে সামাজিক বিয়ের আয়োজন করা হবে। স্বয়ং নারায়ণের ইচ্ছেতেই আমরা এক হয়েছি।’

ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, প্রথমবার তিনি কেদারনাথ ট্রিপে গিয়ে গৌরীকুণ্ডের নীচে সোনপ্রয়াগের একটি মন্দিরে বিয়ে করেছিলেন। পাত্র ছিলেন বদ্রীনাথ বিশাল।

বিশাল প্রথম থেকেই তাকে পছন্দ করতেন কিন্তু বিনীতা প্রথমে সাড়া দেননি। প্রায় এক বছর বিশালকে ভালো করে দেখার করার পর তারা সহকর্মীদের নিয়ে একসঙ্গে কেদারনাথে অফিস ট্রিপে যান।

উল্লেখ্য, ২০১৬ সালে স্টার জলসায় ‘মেম বউ’ চরিত্রে অভিনয় করে বিনীতা টেলিদর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। দীর্ঘ নয় বছর পর বৃন্দাবনে তার এই বিবাহ কাণ্ডে তিনি আবারও নতুন করে লাইমলাইটে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৯   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়কে দুর্ঘটনা এখন প্রতিদিনের চিত্র: ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরুতর আহত ৪
ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খানের প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন
এক বাবার হাতে স্বপ্নকন্যার শেষযাত্রা—বাক্সবন্দি শিশুকন্যাকে নিয়ে ফিরলেন সদরপুরে
কালকিনিতে সরকারি অর্থায়নে ৩০৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী, আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার
বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল মালিকদের সৌজন্য সাক্ষাৎ
ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ মিলন-সাজিদ গ্রুপের ৩ ডাকাত গ্রেফতার
আমাদের নজরুল তারেক রহমান: চীফ হুইপ
আইনমন্ত্রী গণভোটের চার প্রশ্নের মধ্যে সাড়ে তিনটি নিয়ে দ্বিমত নেই, অর্ধেক নিয়ে আছে
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ বিজয়ী কাজিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ