আসিয়ানের সদস্যপদ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনায় রাখার আহবান মালয়েশিয়ার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসিয়ানের সদস্যপদ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনায় রাখার আহবান মালয়েশিয়ার
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



আসিয়ানের সদস্যপদ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনায় রাখার আহবান মালয়েশিয়ার

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী লিউ চিন টং দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর সংগঠন (আসিয়ান) কে বাংলাদেশের সদস্যপদ গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং অঞ্চলটির কৌশলগত গুরুত্বও বাড়ছে।

শুক্রবার কুয়ালালামপুরে মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে আসা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন ‘আমি বিশ্বাস করি এটি একটি দুর্দান্ত আইডিয়া, যা আসিয়ানের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।’

লিউ তার অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে লিখেছেন, ‘টোকিওতে নিক্কেইয়ের বার্ষিক ফিউচার অফ এশিয়া সম্মেলনের মূল বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসিয়ানে যোগদানের জন্য আবারও তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।’ লেখাটি আজ কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে।

উপমন্ত্রী আশা করেন, আগামী দিনে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে আরও বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক তৈরী হবে।

তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ, শুধুমাত্র এখানে লাখ লাখ বাংলাদেশির কাজ করার কারণে নয়, বরং বিশ্বের অষ্টম বৃহত্তম জনবহুল দেশের অর্থনৈতিক সম্ভাবনার কারণে।

উপমন্ত্রী প্রতিনিধিদলকে জানান, তিনি জুনের শেষে বাংলাদেশ সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৭:৩২:১৮   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
রূপগঞ্জে অবৈধ তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা
চাঁদাবাজির তথ্য বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে জানাতে বললেন সাখাওয়াত
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী
সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উত্থাপন
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা হবে জনগণের বন্ধু: হুইপ বকুল
সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ