বিএসএফ সদস্যকে ধরে কলাগাছের সঙ্গে বাঁধল জনতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএসএফ সদস্যকে ধরে কলাগাছের সঙ্গে বাঁধল জনতা
বুধবার, ৪ জুন ২০২৫



বিএসএফ সদস্যকে ধরে কলাগাছের সঙ্গে বাঁধল জনতা

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয় জনতা।

বুধবার (৪ জুন) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

স্থানীয়রা জানান, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু-ছাগল ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এসব গরু-ছাগলকে তাড়িয়ে দেয়। কিন্তু আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর এক বিএসএফ সদস্য জনতার হাতে আটক হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এক বিএসএফ সদস্য। এ সময় গ্রামবাসী তাকে আটক করে এবং বেঁধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২:০৯:৩৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাহুল অরুণোদয় মারা গেছেন
ফরিদপুরে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার পুকুর থেকে
রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে - ডিএনসিসি প্রশাসক
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে বৈঠক; এফটিএ আলোচনার প্রস্তাব
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ