রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করেছে সরকার: বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করেছে সরকার: বিএনপি
বুধবার, ৪ জুন ২০২৫



রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া বাজেট ঘোষণা করেছে সরকার: বিএনপি

রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া নতুন অর্থবছরের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার অভিযোগ বিএনপির।

বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের প্রতিক্রিয়া জানাতে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নাই— আমরা আশা করে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে। কিন্তু সরকার তা করেনি। বাজেট ঘোষণাটা পুরোপুরি গতানুগতিক বলে মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই। আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে শিক্ষার কর মওকুফ করা হবে।

তিনি বলেন, বাজেটে আমাদের আউট অব বক্স চিন্তা করতে হবে। গতানুগতিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ ছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৪   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ