ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার
বুধবার, ৪ জুন ২০২৫



ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ জুন) ঢাকার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ট্রেনের শিডিউল ঠিক রাখতে সবাই অক্লান্ত পরিশ্রম করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথা সময়ে ট্রেন চলাচল নিশ্চিতে শিডিউল মতো ট্রেন আসা-যাওয়া করছে। এর জন্য সবাই মিলে কাজ করছে।

তিনি আরও বলেন, ট্রেনে যাত্রী পরিবহন নিরাপদ করতে ছাদে উঠতে যাত্রীদের অনুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তাদের জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।

ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৫   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ