বাংলাদেশের জনগণ ও রাজনৈ‌তিক দল ঠিক করবে নির্বাচন কবে: গোয়েন লুইস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের জনগণ ও রাজনৈ‌তিক দল ঠিক করবে নির্বাচন কবে: গোয়েন লুইস
বুধবার, ৪ জুন ২০২৫



বাংলাদেশের জনগণ ও রাজনৈ‌তিক দল ঠিক করবে নির্বাচন কবে: গোয়েন লুইস

নির্বাচন আগে না সংস্কার এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের ডিক্যাব টকে এমন মন্তব্য করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গোয়েন লুইস।

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে লুইস বলেন, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জা‌তিসংঘ কোনো ভূ‌মিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়‌টি রাজনৈ‌তিক সিদ্ধান্ত। বাংলাদেশে জনগণ এবং রাজনৈ‌তিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়।

এ সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, শিগগিরই ছোট আকারে অফিস চালু হবে।

জাতীয় ঐক‍্যমত কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেন, তাদের কাজ জটিল, জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১৫   ২০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ