জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি
বুধবার, ৪ জুন ২০২৫



জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৪ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান।

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।

তিনি আরো বলেন, ডিএনসিসি নির্বাচনে নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১৬   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন
আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ