পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠি
রবিবার, ৮ জুন ২০২৫



পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছেন শিল্পা শেঠি

আজ বলিউড তারকা শিল্পা শেঠির শুভ জন্মদিন। দিনটিকে স্মরণীয় করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্র। সে পরিকল্পনা অনুযায়ী, পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৮ জুন) ৫০ বছরে পা দিয়েছেন শিল্পা। তাই এ মাসকে স্মরণীয় করে রাখতে চান রাজ।

স্ত্রীকে চমক দিতে জন্ম মাসেই মহাকাশ ভ্রমণের পরিকল্পনা করছেন তিনি। এ মহাকাশ ভ্রমণে তাদের দুই সন্তানও সঙ্গী হবে কি না তা অবশ্য এখনও জানা যায়নি। এদিকে মহাকাশ ভ্রমণের কোনো অফিশিয়াল বার্তাও দেননি রাজ।

তবে ইনস্টাগ্রামে রাজ রোববার (৮ জুন) তার স্ত্রী শিল্পাকে উদ্দেশ করে লেখেন,

হ্যালো জুন, এ মাস আমাকে আমার সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছে। তোমার জন্মদিনের মাস শুরু হওয়ার সাথে সাথে আমি শুধু বলতে চাই যে তোমার সাথে প্রতিটি দিন উদযাপনের মতো মনে হয়। তুমি আমার জীবনকে ভালোবাসা, শক্তি এবং হাসিতে ভরিয়ে দিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না, তোমার সারা মাস উদ্‌যাপনের।

প্রসঙ্গত, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে ভালোবেসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন রাজ কুন্দ্র। তাদের সুখের সংসারে রয়েছে একটি পুত্র ও কন্যা সন্তান।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৬   ২৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ