আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



আজকের রাশিফল

মেষ: ছুটির দিনে প্রিয়জনের কাছ থেকে বড় একটি সারপ্রাইজ পাবেন। বিদেশ ভ্রমণের টিকিট দিয়ে আপনাকে অবাক করে দেবে। সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। করুণা আদায়ের চেষ্টা না করে সমস্যার মূল থেকে সমাধানের চেষ্টা করলে তা কাজে দেবে চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না, বাকি সময় ভালোই কাটবে।

বৃষ: আজকের দিনে কোনো বড় দলে যোগ দিয়ে আনন্দে মেতে উঠুন। সবার সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিন। বেশি রক্তচাপ থাকলে যত আগে সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক ব্যাপারে পরিবারের সাথে মতানৈক্য হতে পারে।

মিথুন: কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে কোনো আলোচনা। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। কোমরে যন্ত্রণা বাড়বে।

কর্কট: দূরে কোনো ভ্রমণের আলোচনা হতে পারে। বাড়তি কোনো খরচের জন্য ঋণ নিতে হতে পারে। বাবার সঙ্গে ব্যবসার আলোচনা। ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।

সিংহ: বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষভাগে সম্মান প্রাপ্তির যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

কন্যা: আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দুদিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়। আয়ের পরিমাণ কম হলেও ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে না।

তুলা: কেউ আপনার থেকে আর্থিক সুবিধে নিতে পারবে না। নতুন বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।

বৃশ্চিক: সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। বছরের মধ্য ভাগে বিবাহ জীবন খুব ভালো কাটবে এবং পরিবারে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো ছোট বিবাদ অনেক দূর যেতে পারে। অতিরিক্ত আনন্দ-উল্লাসে কাটবে বছরের শেষদিন।

ধনু: সার্বিক বিচারে সময়টা শুভাশুভ মিশ্রিত হলেও আর্থিক ব্যাপারে অতিশয় শুভ সন্দেহ নেই। এ বছর ধনোপার্জন ভালোই হবে। দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারাদিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে।

মকর: আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। ব্যবসায় কোনো লোকের খারাপ ব্যবহার আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো অশান্তি থেকে সাবধান।

কুম্ভ: গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ভ্রমণে বাধা। শরীরে কোনো ব্যধির জন্য যন্ত্রণা বৃদ্ধি। প্রেমের জন্য বিরহ আসতে পারে।

মীন: নতুন কোনো পরিকল্পনার কথা মাথায় থাকলে সেগুলোকে শেষ করে নিন এই বেলা। পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।

বাংলাদেশ সময়: ১১:০৬:১৪   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ-মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না: এমপি মান্নান
শহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন দিল জেলা প্রশাসন
ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই : ক্রীড়া প্রতিমন্ত্রী
দলের নাম ব্যবহার করে অন্যায় করলে আগে গ্রেফতার: আমান
অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না - ধর্মমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ