প্রধান বিচারপতির বাসভবনসহ আদালত এলাকায় সমাবেশ নিষিদ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান বিচারপতির বাসভবনসহ আদালত এলাকায় সমাবেশ নিষিদ্ধ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



প্রধান বিচারপতির বাসভবনসহ আদালত এলাকায় সমাবেশ নিষিদ্ধ

ঢাকা : প্রধান বিচারপতির বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আদালত সংলগ্ন কয়েকটি এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১২ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এছাড়া বিভিন্ন দাবিদাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫১   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার
অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি
ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সড়ক ও সেতু মন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান কবির
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না - ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ