রাজধানীতে ব্যবসায়ীকে ৬ টুকরা করে মাটিচাপা, অভিযুক্ত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ব্যবসায়ীকে ৬ টুকরা করে মাটিচাপা, অভিযুক্ত গ্রেফতার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



রাজধানীতে ব্যবসায়ীকে ৬ টুকরা করে মাটিচাপা, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর সবুজবাগের একটি বাড়িতে জাকির হোসেন নামে প্লাস্টিক পণ্যের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে লাশ টুকরা টুকরা করে মাটিতে পুঁতে রাখার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ জুন) রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। প্রায় ২৫ বছর ধরে চলা জমির বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড বলে অভিযোগ নিহতের স্বজনদের।

এর আগে গত বুধবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

বাড়ির ভাড়াটিয়ারা জানান, ঘটনার রাতে আজহার নামে এক ভাড়াটিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রতিবেশী জাকির। পরে আর তার খোঁজ পায়নি পরিবার। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও পরে অপহরণ মামলা করে তার পরিবার।

মামলার পরিপ্রেক্ষিতে আজহারকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন আজহার। তিনি জানান, হত্যার পর ৬ টুকরা করে মাটিতে পুঁতে ফেলার ঘটনা।

পুলিশ জানায়, হত্যার পর মরদেহ ৬ টুকরা করে মাটিচাপা দিয়ে রাখা হয়। আসামির দেয়া তথ্যানুযায়ী মাটি খুঁড়ে মরদেহের সেই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

পুলিশ আরও বলছে, হত্যার বর্ণনা দিলেও কারণ উল্লেখ করেননি আজহার। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:১১   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ-প্রতিমন্ত্রীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন
চট্টগ্রাম বন্দরে এক ছাদের নিচে মিলবে সব সেবা
‘আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করতে হবে’
নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো
নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ সরাসরি শুনে সাথেসাথে নিষ্পত্তির উদ্যোগ
ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে : রিজভী
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ