ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ জুন ২০২৫



ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যদের অংশগ্রহণে আজ শুক্রবার বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে ঈদ স্মৃতিচারণ, ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি, জাতীয় ও আন্তর্জাতিক সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

কেন্দ্রীয় সভাপতি তার সমাপনী বক্তব্যে কোরবানির আত্মত্যাগের শিক্ষা ধারণ করে ছাত্রসমাজকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:১৮   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ