সাতক্ষীরার গ্রামীণ উন্নয়নে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ : স্থানীয় সরকার সচিব

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরার গ্রামীণ উন্নয়নে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ : স্থানীয় সরকার সচিব
শুক্রবার, ১৩ জুন ২০২৫



সাতক্ষীরার গ্রামীণ উন্নয়নে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ : স্থানীয় সরকার সচিব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৩ হাজার ৬৮৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতো বড় প্রকল্প বাংলাদেশের অন্যান্য জায়গায় তেমন নেই। এই টাকা দিয়ে রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি উন্নয়ন করা হবে যাতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়।

শুক্রবার সাতক্ষীরার কলারোয়ায় সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতিতে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাভি পালনের নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, ইতোমধ্যে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামকে আদর্শ গ্রামের কার্যক্রমের ঘোষণা করা হয়েছে। তেমনি সাতক্ষীরা জেলাকেও আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম নিবন্ধক) তোফায়েল আহম্মদ, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আক্তার।

গাভি পালন প্রশিক্ষণ কোর্সের বিষয়ে উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস জানান, উপজেলার কুশোডাঙ্গা ও পারিকুপি গ্রামের দুটি দুগ্ধ সমিতির অধীনে ৫০ জন করে মোট ১০০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রথম পর্যায়ে গরু কেনার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা ও খাদ্য কেনার জন্য ৪০ হাজার টাকাসহ মোট ২ লাখ টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০৩   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ