তেহরানে আবাসিক কমপ্লেক্সে ইসরাইলের হামলা, বহু হতাহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » তেহরানে আবাসিক কমপ্লেক্সে ইসরাইলের হামলা, বহু হতাহত
শনিবার, ১৪ জুন ২০২৫



তেহরানে আবাসিক কমপ্লেক্সে ইসরাইলের হামলা, বহু হতাহত

ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় ২০ শিশুসহ প্রায় ৬০ জন নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরাইলের প্রথম দফার হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন।

এদিকে শুক্রবার রাতে ইরানে ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে বিদ্রোহ করার আহ্বান জানানোর পর বেসামরিক নাগরিক এ হতাহেতের খবর জানা গেল।

শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ও দেশটির সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালায় ইসরাইল। এসব হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।

ইসরাইলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছানোর আগেই এই ব্যাপক হামলা চালানো জরুরি ছিল। তবে যুক্তরাষ্ট্র সরকার ও বিশেষজ্ঞরা বলছেন, হামলার আগে তেহরান এমন কোনো অস্ত্র তৈরির প্রচেষ্টায় সক্রিয় ছিল না।

ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলকে লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালিয়েছে। এর পর ইসরাইলের দিকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন বলা হয়, ইসরাইলে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও আহত হয়েছেন অন্তত ৮০ জন। শুক্রবার রাতে ও শনিবার ভোরে এসব হামলা চালায় তেহরান।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৬   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে : তেহরান
যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান
যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা : লেবানন
জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনায় সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ