উদ্বোধনী ম্যাচে নামার আগে যা বললেন মেসি

প্রথম পাতা » খেলাধুলা » উদ্বোধনী ম্যাচে নামার আগে যা বললেন মেসি
শনিবার, ১৪ জুন ২০২৫



উদ্বোধনী ম্যাচে নামার আগে যা বললেন মেসি

ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলি ও মেসির ইন্টার মায়ামি। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করার প্রত্যাশা জানিয়েছেন মেসি।

আর্জেন্টাইন তারকা বলেন, এটি দারুণ এক টুর্নামেন্ট। এখানে খেলা রোমাঞ্চকরই হবে। তবে অন্য ক্লাবগুলোর সঙ্গে খেলার চেয়ে এবার মাইন্ডসেটটা ভিন্ন। অবশ্য এখনও আমার পূর্ণ শক্তি ও আশা আছে, প্রতিপক্ষ যেই থাকুক নিজেদের সেরা পারফর্ম করার লক্ষ্যে নামব।

বিশ্বের সেরা ক্লাবগুলোর এই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা নিয়ে মেসি বলেন, দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্তের ক্লাবগুলো ইউরোপিয়ান পাওয়ারহাউজের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে। এসব ক্লাব পুরো বিশ্বে উচ্চতর বেঞ্চমার্ক এবং সেখানে সেরা ফুটবলাররা খেলে। ফলে এই অভিজ্ঞতা হবে বিশেষ, খেলোয়াড় এবং স্টেডিয়ামে আগত ফুটবলভক্তদের জন্য।

এর আগে তিনবার ক্লাব বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে মেসির। বার্সেলোনার হয়ে ২০০৯, ২০১১ ও ২০১৫ আসরে শিরোপা জিতেছেন তিনি। চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টি করে দল। ইন্টার মায়ামির সঙ্গে গ্রুপ ‘এ’–তে রয়েছে আল-আহলি, ব্রাজিলের পালমেইরাস ও পর্তুগালের পোর্তো।

আগামীকাল ভোর ৬টায় আল-আহলির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি হবে তাদেরই মায়ামির মাঠ হার্ডরক স্টেডিয়ামে। এরপর ২০ জুন পোর্তো এবং ২৪ জুন পালমেইরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে হাভিয়ের মাশ্চেরানোর দল।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৭   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ