রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: আসামিদের গ্রেফতার দাবি স্বজনদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: আসামিদের গ্রেফতার দাবি স্বজনদের
রবিবার, ১৫ জুন ২০২৫



রূপগঞ্জে ব্যবসায়ীকে হত্যা: আসামিদের গ্রেফতার দাবি স্বজনদের

নারায়ণগঞ্জে রূপগঞ্জে ব্যবসায়িকে গুলি করে হত্যার আলোচিত মামলার প্রধান আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবুসহ অন্য আসামিদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন নিহত ব্যবসায়ি মামুনের পরিবার ও এলাকার ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১০ জুন বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করলে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে হামলা চালায়। এসময় বাবুর ছোঁড়া গুলিতে নিহত হন এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। এ ঘটনার ছয়দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা জাইদুল ইসলাম বাবুসহ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাহিদুল ইসলাম বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ না অপকর্মে লিপ্ত ছিল। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় মামলা দায়েরের পর থেকে পলাতক বাবু নানাভাবে হুমকি দিচ্ছে। ফলে নিহতের পরিবারের সদস্যরা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা অনতিবিলম্বে মামুন হত্যা মামলার প্রধান আসামি জাইদুল ইসলাম বাবুসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত মামুনের বড় ভাই আওলাদ হোসেন, বাদল, স্ত্রী ইমা আক্তার, বাবু বাহিনী দ্বারা চাঁদাবাজি ও হামলার শিকার আবদুল কাদির মিয়া, বাহাউদ্দিন মিয়া, রতন মিয়া প্রমুখ। এসময় স্বামী হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন নিহত মামুনের স্ত্রী ইমা আক্তার।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৩   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ