জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল

​জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা যুবলীগের ব্যানারে মধ্যরাতে হঠাৎ একটি মশাল মিছিল বের করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত (১৯ সেপ্টেম্বর) আনুমানিক ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকার বাইপাস সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ থেকে ৩০ জনের একটি দল মশাল হাতে মিছিলে অংশ নেন। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে’ এবং ‘অবৈধ রায়, মানি না, মানবো না’—এমন নানা স্লোগান দেওয়া হয়।

মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল: ‘অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’। ব্যানারের নিচে আয়োজক হিসেবে ‘জামালপুর জেলা যুবলীগ’-এর নাম উল্লেখ ছিল।

​তবে রাতের অন্ধকারে ঝটিকা মিছিলটি পরিচালনা করায় এতে অংশ নেওয়া কর্মী বা এর নেপথ্যে থাকা নেতাদের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি।

গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দল ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এর আগেও জামালপুরে যুবলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া গিয়েছিল।

​শুক্রবার রাতের এই মিছিলটি কত সময় স্থায়ী ছিল এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২:০৮:৩২   ২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার
জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে ইয়াবাসহ দুই নারী আটক
সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ