ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ড্র করলো আল আহলি ও মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ড্র করলো আল আহলি ও মায়ামি
রবিবার, ১৫ জুন ২০২৫



ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ড্র করলো আল আহলি ও মায়ামি

আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারির পেনাল্টি সেভের পর লিওনেল মেসির দুটি শট বাধা পেল গোলবারে। ব্যর্থ হলো ফাফা পিকল্ট ও ম্যাক্সি ফালকনের প্রচেষ্টাও। তাতে আধিপত্য করে খেললেও আল আহলির বিপক্ষে পয়েন্ট খোয়ালো ইন্টার মায়ামি।

রোববার (১৫ জুন) ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শেষ হলো সমতায়। গোলশূন্য ড্র করলো আল আহলি ও মায়ামি।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য করে খেলে মিশরীয় ক্লাব আল আহলি আর দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রণ নেয় মায়ামি। দুদলের হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়।

আল আহলি ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু গোলরক্ষক অস্কার উস্তারি টানা দুটি সেভ দিয়ে মায়ামিকে রক্ষা করেন। ৩২তম মিনিটে এই অভিজ্ঞ আর্জেন্টাইন গোলরক্ষক আরেকবার দলকে রক্ষা করেন দারুণ এক ফ্রি হেডারে গোল সেভ করে।

প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আল আহলি। কিন্তু এবারও ত্রাণকর্তা উস্তারি। তেলাস্কো সেগোভিয়ার ফাউলে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি মিশরের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। মেসির নেতৃত্বে আক্রমণে ধার বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মেসির বাকানো ফ্রি কিক বার ঘেঁষে বাইরে চলে যায়। মায়ামি আরও কিছু সুযোগ পায় এগিয়ে যাওয়ার। তবে ফাফা পিকল্টের হেড রুখে দিয়ে আহ আহলিকে রক্ষা করেন মোহামেদ এল শেনাউই। আল আহলির এ গোলরক্ষক ইনজুরি সময়েও দুর্দান্ত কিছু সেভ দেন।

টানা কর্নার থেকে প্রথমে মেসি এবং পরে ম্যাক্সি ফ্যালকন ও লুইস সুয়ারেজের প্রচেষ্টা রুখে দেন তিনি। তাতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।

ক্লাব বিশ্বকাপে মেসিদের পরের ম্যাচ পোর্তোর বিপক্ষে ১৯ জুন। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পালমেইরাস।

বাংলাদেশ সময়: ১২:২১:২৫   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ