আরও দুই মোসাদ এজেন্টকে গ্রেফতারের দাবি ইরানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » আরও দুই মোসাদ এজেন্টকে গ্রেফতারের দাবি ইরানের
সোমবার, ১৬ জুন ২০২৫



আরও দুই মোসাদ এজেন্টকে গ্রেফতারের দাবি ইরানের

তেহরান থেকে মোসাদের আরও দুই সদস্যকে গ্রেফতারের দাবি করেছে ইরান। দেশটির পুলিশের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পৃথক অভিযানে মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

রোববার (১৫ জুন) ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি বলেন, ‘তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুই মোসাদ সদস্যকে শনাক্ত করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।’

মুখপাত্র আরও জানান, ‘দুজনের কাছ থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।’

এর আগে শুক্রবার হঠাৎ করেই ইরানে হামলা চালায় ইসরাইল। ইরানের ভূখণ্ডের ভেতরে, আবাসিক ভবনসহ সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। তখন থেকেই ইসরাইলি গোয়েন্দা সংস্থার কর্মীরা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে বলে প্রতিবেদনে বলা হয়।

বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে তারা হামলা চালানোর চেষ্টা করছে বলেও জানা যায়।

এর আগে রোববার ভোরে তেহরান প্রদেশের সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতে আরও দুই মোসাদ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

টানা তৃতীয় দিনের মতো রোববার দিন এবং রাতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে ইরান এবং ইসরাইল। এরইমধ্যে তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে তেহরান।

সূত্র: ইরনা

বাংলাদেশ সময়: ১১:৪৩:৩৪   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ