অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি
সোমবার, ১৬ জুন ২০২৫



অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি

ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার (১৫ জুন) অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতা পিএসজি। দলের সেরা তারকা উসমান দেম্বেলেকে ছাড়াই পিএসজি এই ম্যাচটি জিতেছে।

ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ও পিএসজি। তবে ম্যাচে কোনো প্রকার পাত্তাই পায়নি স্প্যানিশ ক্লাবটি। বল দখল কিংবা আক্রমণে, সবখানেই যোজন যোজন এগিয়ে ছিল পিএসজি। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল ছিল পিএসজির কাছে। তার পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা।

দুই হাফে দুইটি করে গোল হয়েছে। ১৯তম মিনিটে গোলের শুরুটা করেন ফ্যাবিয়ান রুইজ। আর প্রথম হাফে বাড়ানো সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। ম্যাচের ৭৮তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন অ্যাতলেটিকোর লংলেট।

এরপর ৮৭ মিনিটে মায়ুলু এবং চতুর্থ গোলটি আসে বাড়ানো সময়ের সপ্তম মিনিটে। পিএসজির চতুর্থ গোলটি করেন কাং-ইন লি। এই গ্রুপের আরও দুই দল হচ্ছে ব্রাজিলের বোতাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটেল।

এদিকে দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। ছাড়াও জালের দেখা পেয়েছেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার।

বাংলাদেশ সময়: ১১:৪৭:২৬   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!
এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের
ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের
ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা
আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে ৪ বছর পর চ্যাম্পিয়ন ম্যানসিটি
ঈদের জামা কিনে দেবার কথা বলে অপহরণ: শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ