সচিবালয়ে আজও বিক্ষোভ কর্মচারীদের, উপস্থিতি কম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সচিবালয়ে আজও বিক্ষোভ কর্মচারীদের, উপস্থিতি কম
বুধবার, ১৮ জুন ২০২৫



সচিবালয়ে আজও বিক্ষোভ কর্মচারীদের, উপস্থিতি কম

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ আন্দোলন চলছে।

বুধবার (১৮ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এরপর মিছিল নিয়ে সচিবালয় চত্বরের দিকে যান বিক্ষোভকারীরা। তবে অন্য দিনের চেয়ে আজ বিক্ষোভ মিছিলে কর্মচারীদের উপস্থিতি কম।

‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’ স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।

বৃহস্পতিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে, রোববার থেকে সারা দেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।

আইনটি প্রত্যাহারের দাবিতে ২৪ মে থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিল। ঈদুল আজহার ছুটির পর সোমবার (১৬ জুন) ফের আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৬   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ