কারিশমার প্রাক্তন স্বামীর মৃত্যুর ছয়দিন পরও শেষকৃত্য হয়নি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারিশমার প্রাক্তন স্বামীর মৃত্যুর ছয়দিন পরও শেষকৃত্য হয়নি
বুধবার, ১৮ জুন ২০২৫



কারিশমার প্রাক্তন স্বামীর মৃত্যুর ছয়দিন পরও শেষকৃত্য হয়নি

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুর ছয় দিন পেরিয়ে গেলেও এখনো তার শেষকৃত্য সম্পন্ন হয়নি। গত ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় মৌমাছি ঢুকে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সঞ্জয়ের মরদেহ দিল্লিতে এনে শেষকৃত্য সম্পন্ন করার কথা থাকলেও সপ্তাহখানেক পেরিয়ে গেলেও কাপুর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

সঞ্জয় কাপুর লন্ডন নিবাসী হলেও তিনি মূলত আমেরিকার নাগরিক ছিলেন। তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের বাবা অশোক সচদেব জানিয়েছেন, সঞ্জয়ের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণেই শেষকৃত্যে এই বিলম্ব হচ্ছে।

যদিও দিল্লিতে সঞ্জয়ের বাড়ি রয়েছে এবং সেখানে তার মা, বোন ও প্রিয়ার প্রথম পক্ষের মেয়ে (সঞ্জয়ের দত্তক সন্তান) বসবাস করেন। এমন আকস্মিক ঘটনার পর পুরো পরিবার নীরব রয়েছে। এমনকি স্বামীর মৃত্যুর পর থেকে প্রিয়া সচদেবকেও প্রকাশ্যে দেখা যায়নি।

উল্লেখ্য, এর আগে কারিশমা কাপুর সঞ্জয়ের মায়ের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনেছিলেন। কারিশমার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সঞ্জয় মডেল-অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়ান। পাঁচ বছর প্রেমের পর দিল্লির বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে হয়। সঞ্জয় ও প্রিয়ার আজারিয়াস কাপুর নামে এক পুত্রসন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৩   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ