ইসরাইলি হামলার মধ্যে জরুরি মন্ত্রিসভার বৈঠকে ইরানি প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলার মধ্যে জরুরি মন্ত্রিসভার বৈঠকে ইরানি প্রেসিডেন্ট
বুধবার, ১৮ জুন ২০২৫



ইসরাইলি হামলার মধ্যে জরুরি মন্ত্রিসভার বৈঠকে ইরানি প্রেসিডেন্ট

ইরানে ইসরাইলের ড্রোন ও বিমান হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইরানের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নতুন ইসরাইলি হামলার হুমকি এবং যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রবেশের আশঙ্কার মুখে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভার বৈঠকে করেছেন। বুধবার (১৮ জুন) সকালে তেহরানের প্রেসিডেন্ট প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাশাপাশি ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানানো হয়নি।

সংঘাত শুরু হওয়ার পর গত সোমবার পার্লামেন্ট অধিবেশনে ভাষণ দেন পেজেশকিয়ান। ভাষণে ইসরাইলি হামলার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি। বলেন, এই মুহূর্তে সকল ইরানিকে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তা প্রদর্শন এবং এমন গণহত্যামূলক আগ্রাসন মোকাবিলায় একত্রিত হতে হবে।

ইরানে গত ছয়দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি পাল্টা ইসরাইলে হামলা চালাচ্ছে ইরান।

বুধবার (১৮ জুন) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আক্রমণের ষষ্ঠ দিনে রাতভর ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, ৫০টিরও বেশি বিমান হামলা চালিয়ে তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন সুবিধা এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি জানিয়েছে, ইরানি সামরিক বাহিনী বুধবার (১৮ জুন) সকালে ইসপাহানে একটি ইসরাইলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত মনুষ্যবিহীন ড্রোনের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা।

এদিকে সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানি সামরিক বাহিনী রাজধানী তেহরান থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে ভারামিন শহরের জাভাদাবাদ এলাকায় ইসরাইলের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে।

ভারামিনের গভর্নর হোসেইন আব্বাসির বরাতে আইআরএনএ আরও জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করে।

ইরানের দাবি, গত শুক্রবার (১৪ জুন) ভোরে ইসরাইল বিনা উসকানিতে ইরানে আকস্মিক আক্রমণ শুরু করার পর থেকে ইরানি সশস্ত্র বাহিনীর গুলি করে ভূপাতিত করা পঞ্চম ইসরাইলি যুদ্ধবিমান এটা।

ইসরাইল ইরানে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। তবে যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করেনি। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি দূর নিয়ন্ত্রিত ড্রোন ভূ-পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৯   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ