জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত এনসিপি : নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত এনসিপি : নাহিদ ইসলাম
বুধবার, ১৮ জুন ২০২৫



জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত এনসিপি : নাহিদ ইসলাম

প্রস্তাবিত জাতীয় সংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চলমান সংলাপের দ্বিতীয় পর্বে মধ্যাহ্ন পর্বের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় সংবিধানিক কাউন্সিল নিয়ে হাউজ এখনো ঐক্যমতে আসেনি। নাগরিক পার্টি এনসিসিকে সমর্থন দিয়েছে কিন্তু কাঠামো নিয়ে আমাদের কিছু মত রয়েছে।
নির্বাচন কমিশন, দুদুক, পিএসসি, মানবাধিকার কমিশনে আগের পদ্ধতিতে নিয়োগ আমরা চাই না।’

তিনি বলেন, তিন বাহিনী প্রধান ও প্রধান বিচারপতি নিয়োগ এনসিসির বাইরে রাখার প্রস্তাব করেছে এনসিপি।

একই বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ না হলে রাষ্ট্র সংস্কার অসম্পূর্ণই থেকে যাবে।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, এনসিসির প্রস্তাবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বাকিরা একমত হয়েছে।
আশা করি তারাও একমত হবে।

এর আগে, বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২৩   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ