জামায়াত আমিরকে ফোন করেন প্রধান উপদেষ্টা, দিয়েছেন আশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত আমিরকে ফোন করেন প্রধান উপদেষ্টা, দিয়েছেন আশ্বাস
বুধবার, ১৮ জুন ২০২৫



জামায়াত আমিরকে ফোন করেন প্রধান উপদেষ্টা, দিয়েছেন আশ্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তাহের। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। প্রতীকী প্রতিবাদ স্বরূপ দল গতকালের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি জামায়াত।

জামায়াতের নায়েবে আমির আরো বলেন, প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন। তাকে আশ্বস্ত করেছেন, সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার এ কথার প্রেক্ষিতে জামায়াত আজকের সংলাপে অংশ নিয়েছে।

নারীদের ১০০ আসনে সরাসরি ভোটে জামায়াতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে আজ বুধবার যোগ দেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

গতকাল মঙ্গলবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় আলোচনায় যোগ দেয়নি জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ