ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক
বুধবার, ১৮ জুন ২০২৫



ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক

দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবো। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন- তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে—আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে। পতিত আওয়ামী লীগ থেকে আসা কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে দলে অনুপ্রবেশ করতে না পারে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলে এখন এমন অনেকেই ঢুকতে চাইছে, যারা অতীতে দলের পাশে ছিল না। গত ৫ আগস্টের পর থেকে অনেকেই নিজেকে বড় বিএনপি বলে প্রমাণ করতে চাইছেন। কিন্তু আমরা জানি, গত ১৭ বছরে কারা রাস্তায় ছিল, কারা মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকেই আমরা মূল্যায়ন করবো।

বিএনপি অন্যায় করে না, অন্যায়কারীকে প্রশ্রয়ও দেয় না মন্তব্য করে আমিনুল হক বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের কোনো জায়গা নেই। বিএনপি অন্যায় ও অত্যাচার করে না। কোথাও বিএনপির বদনাম হয়, এমন কাজ করা যাবে না। বিএনপি ভালো মানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে কেউ চাঁদাবাজি করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে দলের আদর্শ ও ত্যাগের মূল্যবোধকে ধারণ করতে হবে। রাজনীতিতে স্থায়ী হতে হলে পরীক্ষিত হতে হবে।

বিএনপি একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর উল্লেখ করে আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের মানুষকে যেভাবে জুলুম-নির্যাতন করেছে, বিএনপি ঠিক তার উল্টো পথে চলবে।

তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশীদ খোকার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মোতালেব হোসেন রতন, নূরুল হক ভূইয়া নূরু, শামীম পারভেজ, সালাম সরকার, হাফিজুর রহমান শুভ্র, এম এস আহমাদ আলী, জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা রুনা প্রমুখ।

এরপর বিকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১০   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ