মাদকাসক্ত ছেলেকে মেরে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা, বলছে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদকাসক্ত ছেলেকে মেরে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা, বলছে পুলিশ
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



মাদকাসক্ত ছেলেকে মেরে লাশ বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা, বলছে পুলিশ

একের পর এক শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দিয়েছেন বাবা। এ ঘটনায় বাবাকে সহযোগিতা করেন মা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিক জনি হত্যাকান্ডের এমন বর্ণনা দিয়েছেন নিহত জনির বাবা করুণা সরকার ও মা অসিতা রানী সরকার।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) হাসিনুজ্জামান সংবাস সম্মেলনে জানান, ফতুল্লার লাল খা শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে ভাড়া বাসায় স্ত্রী অসিতা রানী সরকার, একমাত্র ছেলে জনি সরকার ও দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন করুণা সরকার। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকুরি করেন তিনি। ছেলে জনি সরকার স্থানীয় মাদকাসক্ত ও বখাটে যুবকদের সাথে চলাফেরা করে নিজেও মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায় সময় জনি তার বাবা মাকে মারধর সহ নানাভাবে নির্যাতন করতো। মাদকাসক্ত ছেলের অত্যাচার নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেন বাবা করুণা সরকার ও মা অসিতা রানী সরকার।

জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গত ১৬ জুন রাতেও জনি মাদকের টাকার জন্য তার বাবা ও মাকে মারধর করে। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখমন্ডলে আঘাত করেন তার বাবা করুণা সরকার। এক পর্যায়ে ঘুমন্ত জনির দেহ নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় হাত-পা বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দিয়ে বাসায় চলে আসেন বাবা করুণা সরকার। পরদিন ১৭ জুন সকালে ওই ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় জনির লাশ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

এ ঘটনায় নিহত জনির বাবা করুণা সরকার নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। তবে মামলার তদন্তে ও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণে বেরিয়ে আসে হত্যাকান্ডের এই চাঞ্চল্যকর রহস্য।

পরে এই মামলায় নিহত জনির বাবা ও মাকে বুধবার (১৮ জুন) রাতে থানা পুলিশ গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদে তারা দুজন ছেলেকে হত্যার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ও উপপরিদর্শক (এসআই) শামীম।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪৩   ৪৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ