স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে: মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে: মঈন খান
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে: মঈন খান

স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাদা দল আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, ‘মানুষ শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে, তাই পতিত স্বৈরাচারী সরকার ১৮ কোটি মানুষের মুখ বন্ধ রেখেছিল।’

এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে স্বাধীন পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।’

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘নিজের যোগ্যতায় তারেক রহমান নিজেকে বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।’

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৩   ২২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ