জামালপুরে ‘জুলাই গণহত্যা’ বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ‘জুলাই গণহত্যা’ বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



জামালপুরে ‘জুলাই গণহত্যা’ বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘মৌলিক সংস্কার’ বাস্তবায়নে ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই গণহত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ঝালুপাড়া এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি আসাদুজ্জামান নূর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরিষাবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সুমন শেখ।

এছাড়াও যুগ্ম সমন্বয়কারী আনোয়ারুল কবির সোহাগ, যুগ্ম সমন্বয়কারী রবিউল আলম এবং সম্মানিত সদস্য রফিকুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘মৌলিক সংস্কার’ এর দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সাথে ‘জুলাই গণহত্যা’ এর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩২   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাই না: নুর
গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল
জুলাই জাতীয় সনদ পাশ হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : আদিলুর রহমান খান
খালেদা জিয়ার জন্য আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার: কাসেমী
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে ইসিকে জামায়াতের হুঁশিয়ারি
জামালপুরে পুলিশ পরিচয়ে যুবদল নেতার বাড়িতে তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে - তথ্য উপদেষ্টা
ক্যাশলেস বাংলাদেশের পথে এক ধাপ এগিয়ে পদ্মা সেতু - ফয়েজ আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ