জামালপুরে অটোরিকশার চাপায় শ্রমিকদল নেতার ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অটোরিকশার চাপায় শ্রমিকদল নেতার ছেলের মর্মান্তিক মৃত্যু
শনিবার, ২১ জুন ২০২৫



জামালপুরে অটোরিকশার চাপায় শ্রমিকদল নেতার ছেলের মর্মান্তিক মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শুভ (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শুভ পোগলদিঘা ১নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের বড় ছেলে। তাঁর দুই সন্তানের মধ্যে শুভই ছিল জ্যেষ্ঠ সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কাজিপুর উপজেলার মনসুর ইউনিয়নের শালগ্রাম থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা বয়ড়া বাজারের দিকে যাচ্ছিল। এসময় শুভ একটি দোকান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ অটোরিকশার নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শুভর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে ভাটারা এলাকায় পৌঁছালে শিশুটি মারা যায়।

এই হৃদয়বিদারক ঘটনায় মালিপাড়া গ্রামে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মালিপাড়া মোড়টি একটি ব্যস্ততম মহাসড়ক মোড়। এখানে দ্রুতগতির যানবাহন চলাচল করে। এই ধরনের দুর্ঘটনা রোধে মোড়টিতে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপনের জন্য সড়ক সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:০৩   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ