সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যুরা বিএনপিতে ঠাঁই পাবে না: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যুরা বিএনপিতে ঠাঁই পাবে না: সাখাওয়াত
শনিবার, ২১ জুন ২০২৫



সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যুরা বিএনপিতে ঠাঁই পাবে না: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “অনেকেই এখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ঢুকার লাইনে দাঁড়িয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের নির্দেশে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন—কোনো সন্ত্রাসী, মাদকাসক্ত, চাঁদাবাজ, ভূমিদস্যুরা বিএনপিতে ঠাঁই পাবে না। কেউ থাকলেও আজ থেকেই ভালো হয়ে যান, নাহলে জেলের জন্য প্রস্তুত থাকুন।”

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (২১ জুন) দুপুরে ধামগড় ইউনিয়নের আমুর বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “গত ১৫ বছর কেউ কারও রক্তচক্ষুকে ভয় পাইনি। জনগণের পাশে ছিলাম, আপনারাও আন্দোলনে পাশে ছিলেন বলেই আজ আমরা শক্তিশালী। অথচ যারা এই সময় গা ঢাকা দিয়েছিল, সরকারের হালুয়া-রুটি খেয়েছে, এখন আবার এসে এমপি হবার স্বপ্ন দেখছে—তাদের স্থান নারায়ণগঞ্জ বিএনপিতে হবে না।”

তিনি আরও অভিযোগ করেন, “কয়েকদিন আগে এক ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের দিয়ে ৪-৫ হাজার মানুষ আপ্যায়ন করলেন। অথচ গত ১৫ বছর তিনি সেলিম ওসমানের প্রধান দোসর ছিলেন। তার প্রমাণ সারাদেশের মানুষ জানে। তিনি সিটিজেন্স ব্যাংকের মালিক, যেটি আওয়ামী লীগের নতুন দোসর ব্যাংক। তার সঙ্গে আওয়ামী লীগের লোকজন শেয়ারে আছে।”

আলোচনা সভায় জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে সাখাওয়াত বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে যখন পশ্চিমা হানাদাররা সাধারণ জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন আওয়ামী লীগ নেতারা পালিয়ে ভারতে চলে গিয়েছিলেন। অথচ সেই সময় একজন মধ্যম সারির সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে ৯ মাস যুদ্ধ করেছেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন: মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেছ, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুরজ্জামান বাদল, তাতী দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বন্দর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মতিন ভাসানী, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪০:০২   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল
ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ