ফ্যাসিবাদের দোসররা যেন সদস্য না হতে পারে, সতর্ক থাকার আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদের দোসররা যেন সদস্য না হতে পারে, সতর্ক থাকার আহ্বান
শনিবার, ২১ জুন ২০২৫



ফ্যাসিবাদের দোসররা যেন সদস্য না হতে পারে, সতর্ক থাকার আহ্বান

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির আওতাধীন সাংগঠনিক এলাকাগুলোতে সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে পাগলার সিসিলি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর তাদের অনেক দোসর এখনো রয়ে গেছে। আমরা আইন নিজের হাতে তুলে নিইনি, অথচ তারা এখনো এলাকায় সক্রিয়। আমাদের এই সদস্য সংগ্রহ অভিযানে যাতে সেইসব দোসররা সদস্য হতে না পারে, সেদিকে ইউনিট প্রধানদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। যদি কোনো ফ্যাসিবাদ-সংশ্লিষ্ট ব্যক্তি সদস্যপদ লাভ করে এবং তা জানা যায়, তবে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে বহু যোগ্য নেতা রয়েছেন যারা সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার উপযুক্ত। তবে চূড়ান্তভাবে যাকে দল মনোনয়ন দেবে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন বিভেদ সৃষ্টি না করে। বিভেদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু ও একরামুল কবীর মামুন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫৪   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ