ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে : মির্জা ফখরুল
শনিবার, ২১ জুন ২০২৫



ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে : মির্জা ফখরুল

ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ থাকলে সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বিএনপি মহাসচিব একথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, আহত হয়েছি সবাই মিলে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে চাই।’

তিরি আরও বলেন, ‘আমি এ ব্যাপারে এখনো আশা হারাইনি। আমি বিশ্বাস করি, যারা এক সাথে সে সময়ে আন্দোলন করেছি, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব।’

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা খুশি হয়েছি যখন দেখলাম আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয় একমত হলেন।

‘এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটি অত্যন্ত আশার বানী সামনে এনেছেন। আমরা আশ্বস্ত হয়েছি যে, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে।’

দেশে বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামীকাল আবেদন জমা দেবে। মির্জা ফখরুল এনসিপিকে স্বাগত জানান এবং দলটির শুভ কামনা করেন।

তিনি বলেন, ‘তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমাদের প্রত্যাশা, তরুণরা, এই নবীনরা যারা বিগত আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন… যাদের সহকর্মীরা রক্ত ঢেলে দিয়েছে তারা এই দেশকে ভালোবেসে … আমরা আশা করি তারুণ্য নির্ভর এই নেতৃত্ব নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে পত্রিকায় একটা খবর দেখে মনটা খারাপ হলো। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এক বছরের মধ্যে। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে, কীভাবে জমা হয়েছে।’

কিন্তু এই খবরটা দেখলে প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কী দেশে কোনো পরিবর্তন হয়নি। আমরা যে কথাগুলো এর আগে বললাম, সম্পদগুলো নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাহলে কি? আমি জানি না এটা ঠিক কখন হয়েছে? ‘২৪ সাল যদি হয়ে এটা সঠিকভাবে হয়েছে এবং ফ্যাসিস্ট আমলে হয়েছে। আরেকটা হচ্ছে, এটা প্রমাণ হয়েছে যে, একটি পরিবার লুটপাট করে সব নিয়ে গেছে।’

আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে ও পলিট ব্যুরোর সদস্য রাশেদ খানের সঞ্চালনায় ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবুল, গণফোরামের মিজানুর রহমান, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি আবদুস সালাম, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আমজনতার দল রাশেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২০   ২২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ