আবার রাস্তায় নামলে ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজদেরও উৎখাত করতে সমর্থ হবো : ফয়জুল করীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবার রাস্তায় নামলে ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজদেরও উৎখাত করতে সমর্থ হবো : ফয়জুল করীম
শনিবার, ২১ জুন ২০২৫



আবার রাস্তায় নামলে ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজদেরও উৎখাত করতে সমর্থ হবো : ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ ছাড়তে বাধ্য করেছি, তেমনিভাবে আবার রাস্তায় নামলে চাঁদাবাজদেরও উৎখাত করতে সমর্থ হবো।

আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কুড়িগ্রাম ২ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক নুর বকত প্রমুখ।

সমাবেশে শাহজাহান মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কুড়িগ্রাম জেলাবাসী ঐক্যবদ্ধভাবে হাত পাখার জন্য কাজ করব।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১২   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ